বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
দেশজুড়ে
বৈদ্যুতিক টাওয়ারে ৬ ঘণ্টার উৎকণ্ঠা, অবশেষে নেমে এলেন যুবক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ারের চূড়ায় উঠে পড়েছিলেন এক যুবক। প্রায় ছয় ঘণ্টা ধরে তাকে নামানোর চেষ্টা করে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার মিরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাকে টাওয়ারের একেবারে চূড়ায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

একপর্যায়ে নিজেই টাওয়ার থেকে নেমে আসেন মো. তানজীব (২৫)। সে ভোলা জেলার চরফ্যাশনের সোহরাব সর্দারের ছেলে। পরে তাকে ভূজপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ওই যুবককে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিশাল আকৃতির একটি টাওয়ারের চূড়ায় অবস্থান করতে দেখা যায়। টাওয়ারটি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের অংশ হওয়ায় ঘটনাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা শুরু করেন। প্রায় ছয় ঘণ্টা পর বিকেলের দিকে তানজীব নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘তানজীব কিছুটা মানসিকভাবে অসুস্থ। কয়েক দিন আগে পরিবারের সঙ্গে মাইজভান্ডার দবারে এসে সেখান থেকে তিনি নিখোঁজ হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বৈদ্যুতিক টাওয়ার   যুবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close