বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
দেশজুড়ে
ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা, নারীসহ আহত ৪
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলা এবং বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী খবির মাতুব্বর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়দিয়া গ্রামের খবির মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফায়েক মাতুব্বর, লাভলু মাতুব্বরসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ৪৯ নম্বর আলগী মৌজায় ১৯ শতাংশ জমির মধ্যে খবির মাতুব্বর সাড়ে ৬ শতাংশ জমির মালিকানা দাবি করেন। তবে তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তার প্রায় আড়াই শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছেন।

খবির মাতুব্বরের দাবি, দখল করা জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিপক্ষ তার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, জায়গা দখলের প্রতিবাদ জানিয়ে বাধা দিতে গেলে বুধবার বিকালে প্রতিপক্ষের লোকজন খবির মাতুব্বর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। এতে নারীসহ চারজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

খবির মাতুব্বর বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা আমার জায়গা দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তারা আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তবে অভিযুক্ত ফায়েক মাতুব্বরসহ তার পক্ষের লোকজন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই।

এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হামলা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close