বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে (২৮) ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) রাতে পৌর শহরের কালীতলা মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সোহেল মিয়া পৌর শহরের চর ভবসুর (পশ্চিমপাড়া) এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছর জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে বিস্ফোরণ ও নাশকতার ঘটনার সঙ্গে  জড়িত থাকার অভিযোগে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ   নেতা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close