বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
অর্থনীতি
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইকোলেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশি প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চল-১-এ এলইডি পণ্য উৎপাদন শিল্প স্থাপনে ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইটসহ ল্যাম্প উৎপাদন করবে। এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করা হবে। প্রকল্পটি ৩০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

বুধবার (২৭ আগস্ট) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বেপজা ও ইকোলেটের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও ইকোলেটের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলিমান চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

ইকোলেটের বিনিয়োগকে স্বাগত জানিয়ে মোয়াজ্জেম হোসেন তৈরি পোশাক খাতের বাইরে পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পভিত্তির বৈচিত্র্যকরণে অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘প্রচলিত রপ্তানি পণ্যের বাইরে বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বেপজা তার পণ্য সম্ভার বৈচিত্র্যময় করার জন্য কাজ করছে।’

‘এলইডি পণ্যের অন্তর্ভুক্তি আমাদের পণ্য ও রপ্তানি বহুমুখীকরণের চলমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।’

প্রকল্পটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে আরও অবদান রাখবে। প্রচলিত রপ্তানি খাতের বাইরে উচ্চমূল্যের ও প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে পণ্য ও রপ্তানি বহুমুখীকরণে বেপজার প্রচেষ্টায় এ বিনিয়োগ আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম. আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইকোলেট   মিরসরাই   এলইডি পণ্য   বেপজা অর্থনৈতিক অঞ্চল  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close