বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      
রাজধানী
মোহাম্মদপুরে রিভলবার-ইয়াবাসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৮:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোড এলাকা থেকে বিদেশি রিভলবার, তাজা গুলি ও দুই হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তার বাবু রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা রোডে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মাদক সরবরাহের উদ্দেশ্যে মাইক্রোবাসে করে ‘ম্যাগনেট বাবু’ বসিলা রোড হয়ে তিন রাস্তা মোড়ের দিকে যাবে—এমন তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার পরিচয় ‘ম্যাগনেট বাবু’ হিসেবে নিশ্চিত করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বাবুল হোসেন রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

র‌্যাব আরও জানায়, তার বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানায় দস্যুতা মামলা এবং চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-২।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   সন্ত্রাসী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close