বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম: সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট      সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি      সংসদের ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তিত’ স্পিকার      নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ২৮৯      হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫      সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন জমা ফের পিছিয়ে ৩০ সেপ্টেম্বর      নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক      
দেশজুড়ে
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:০৬ পিএম

বরিশাল সদরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ চারজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ড্রেজার ও বাল্কহেড মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৬ আগস্ট) রাতে বরিশালের সদর উপজেলার দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় কীর্তনখোলা নদীতে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় কীর্তনখোলা নদীতে বুধবার রাত দুইটায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ চারজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

সাব্বির আলম সুজন বলেন ‘বরিশাল সদর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিক হতে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   অবৈধ বালু উত্তোলন   কীর্তনখোলা নদী   কোস্ট গার্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close