কুমিল্লার বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে শিক্ষক নেতৃবৃন্দ প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন, মো. আবু মূসা জীবন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. গিয়াস উদ্দিন, মো. সুমন ও মো. মোশারফ হোসেন।
শুভেচ্ছা গ্রহণ করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, দপ্তর সম্পাদক মো. সাফি, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু এবং কার্যনির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম ও মো. মহিউদ্দিন।
এ সময় শিক্ষক নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বুড়িচংয়ের সাংবাদিকতা ও জনস্বার্থে প্রেস ক্লাব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন তারা।
কেকে/এআই