বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
খেলাধুলা
চ্যাম্পিয়ন্স লিগের ড্র: পিএসজির প্রতিপক্ষ বার্সেলোনা ও ম্যানসিটি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:৩৯ এএম আপডেট: ২৮.০৮.২০২৬ ৯:৪৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে ৩৬ দলের লিগ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। টানা দ্বিতীয়বার শিরোপা জেতা প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন। তবে লিগ পর্বেই তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। পিএসজির প্রতিপক্ষ হিসেবে থাকছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সোয়া এক ঘণ্টার আয়োজনে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে কোন দল কার মুখোমুখি হবে, তা নিশ্চিত করা হয়।

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল নিজেদের মাঠে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে। পাশাপাশি বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে যাবে গানাররা।

লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর। লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬ দল খেলবে নকআউট প্লে-অফে। সেখান থেকে জয়ী আট দল যোগ দেবে শেষ ষোলোতে।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ

বায়ার্ন মিউনিখ (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রোমা (হোম), স্পোর্টিং সিপি (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), সাবাহ (হোম) ও কোমো (অ্যাওয়ে)।

বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ

আর্সেনাল (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেটিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), লিল (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম) ও ভাইকিং (অ্যাওয়ে)।

আর্সেনালের প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল বেটিস (অ্যাওয়ে), লিল (হোম), নাপোলি (অ্যাওয়ে), সাবা (হোম) ও স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে)।

লিভারপুলের প্রতিপক্ষ

অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), পোর্তো (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ফেনেরবাচে (অ্যাওয়ে), লাঁস (হোম) ও লাস্ক (অ্যাওয়ে)।

পিএসজির প্রতিপক্ষ

বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), রোমা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিসলাভা (হোম) ও কোমো (অ্যাওয়ে)।

অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ

বায়ার্ন মিউনিখ (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), পিএসভি (অ্যাওয়ে), ফেনেরবাচে (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), ভাইকিং (হোম) ও স্টুটগার্ট (অ্যাওয়ে)।

বার্সেলোনার প্রতিপক্ষ

ম্যানচেস্টার সিটি (হোম), পিএসজি (অ্যাওয়ে), অ্যাস্টন ভিলা (হোম), স্পোর্টিং (অ্যাওয়ে), ফেইনুর্দ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে), কোমো (হোম) ও সাবা (অ্যাওয়ে)।

ইন্টার মিলানের প্রতিপক্ষ

লিভারপুল (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), শাখতার (হোম), ফেইনুর্দ (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম) ও স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ

পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), স্পোর্টিং (হোম), পোর্তো (অ্যাওয়ে), নাপোলি (হোম), লাইপজিগ (অ্যাওয়ে), অ্যাথেন্স (হোম) ও লাঁস (অ্যাওয়ে)।

রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ

ইন্টার মিলান (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), রোমা (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), শাখতার (অ্যাওয়ে), লাস্ক (হোম) ও অ্যাথেন্স (অ্যাওয়ে)।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close