বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
টঙ্গিবাড়ীর ইউএনওকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জিডি
টঙ্গিবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:৪৬ এএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে টঙ্গিবাড়ী থানায় জিডিটি করেন উপজেলা পরিষদের এপি টেকনিশিয়ান মো. মনির হোসেন। জিডি নম্বর ১০০৯।

জিডিতে বলা হয়, ‘Mithe Maya’ নামের একটি ফেসবুক পেজ থেকে ইউআরএল লিংকের মাধ্যমে ইউএনও তাহমিনা আক্তারকে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব প্রচারের মাধ্যমে সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন, মানহানি ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

জিডিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও লিংকের মাধ্যমে ভবিষ্যতে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ঠেকাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, “জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  টঙ্গিবাড়ীর ইউএনও   ফেসবুকে অপপ্রচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close