বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১১:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা বালু তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা বাগানসংলগ্ন কুতুবছড়ি খালে এ অভিযান পরিচালনা করা হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র বেশ কিছুদিন ধরে কুতুবছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে খাল থেকে উত্তোলন করে মজুত রাখা ১১ হাজার ঘনফুট বালু এবং উত্তোলনে ব্যবহৃত ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বালু ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পরে জব্দ করা বালু নিলামে বিক্রি করে ৪৭ হাজার ৫০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   অবৈধ বালু উত্তোলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close