শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম: হিমবাহ ধসে নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৪৬৯      আত্রাইয়ে পৌঁছেছে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মরদেহ      হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ      সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট      সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি      সংসদের ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তিত’ স্পিকার      
দেশজুড়ে
ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় মন্দির নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকার আলোর ভূবন রেস্টুরেন্টের মিলনায়তনে রনজিৎ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক তাপস দে’র সঞ্চালনায় এবং বাবু কেশব চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহব্বত, সাংগঠনিক সম্পাদক ও ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক লেবু, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী ট্রাক-কাভার্ড ভ্যান সমিতির সভাপতি আব্দুল বারী এবং আলোচনা সভার আহ্বায়ক কমল রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ধনবাড়ী-মধুপুর আসনের সংসদ সদস্য ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের কাছে ধনবাড়ীতে একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণের দাবি জানান।

সভায় মন্দির নির্মাণ ও পরিচালনার জন্য দ্রুত একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ী   কেন্দ্রীয় মন্দির নির্মাণ   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close