বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. শহিদুল (১৯) নামে এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শহিদুল এফডিএমএন ক্যাম্প-৭-এর ব্লক-বি/২-এর বাসিন্দা। তার বাবার নাম ওমর হামজা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাচল করা শহিদুলকে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত দিয়ে মাদকসহ কোনো ধরনের অবৈধ পণ্য যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান জোরদার করায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য উদ্ধারের পাশাপাশি জড়িতদের আটক করা সম্ভব হচ্ছে। এতে সীমান্তবর্তী মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি বাড়ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close