বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      
দেশজুড়ে
বোয়ালমারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জসিম সরদার (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জসিম সরদার আলফাডাঙ্গা উপজেলার পানিপাড়া গ্রামের রফিক সরদারের ছেলে। তিনি সহস্রাইল বাজারে মাসুদ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টার মধ্যে যেকোনো সময় জসিম সরদার তার ভাড়া বাসার টিনের ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু লস্কর ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মাদক সেবনে অভ্যস্ত ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু লস্কর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close