বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      
বিনোদন
আমাদের এখান থেকে যাওয়ার কোনো সহজ রাস্তা নেই : তাসরিফ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবসর কাটাতে নেপালে গিয়ে পাহাড়ধস ও বন্যায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। গত ২০ আগস্ট সঙ্গীদের নিয়ে নেপালের পর্যটন গ্রাম ঘান্দ্রুকে যান তিনি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাসরিফ খান এসব কথা জানান। তিনি বলেন, মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি-ঘান্দ্রুক সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরার পথ বন্ধ হয়ে গেছে। দুই দিন ধরে ঘান্দ্রুকে অবস্থান করছেন তারা। সবাই সুস্থ থাকলেও কবে ফিরতে পারবেন, তা নিশ্চিত নয়।

তার ভাষায়, ‘যে পথ দিয়ে এসেছি, সেই পথ পুরো শেষ হয়ে গেছে। আমাদের এখান থেকে আর যাওয়ার কোনো সহজ রাস্তা নেই। নেপালের প্রশাসনও এই রাস্তায় চলাচল আপাতত বন্ধ রেখেছে।’

তিনি জানান, গাইডের পরামর্শে বুধবার ঘান্দ্রুক ছাড়তে পারেননি তারা। পরে জানতে পারেন, যে সড়ক দিয়ে ফেরার কথা ছিল তার বিভিন্ন অংশ ধসে গেছে। সময়মতো বের হলে বিপদে পড়তে পারতেন বলে মনে করছেন তিনি।

তাসরিফ জানান, বিকল্প পথের সন্ধানে গাইড প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। তবে পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে ট্রেকিং করেও ফেরার চেষ্টা ঝুঁকিপূর্ণ। হাতে থাকা নগদ অর্থও দ্রুত ফুরিয়ে আসছে এবং নতুন করে দেশে ফেরার টিকিটও পাওয়া যাচ্ছে না।

অবসর কাটিয়ে দেশে ফিরে নতুন গান ‘জীবনের চাকা’র মিউজিক ভিডিও করার পরিকল্পনা ছিল তাসরিফের। তবে এখন সবকিছুর আগে নিরাপদে দেশে ফেরাটাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  নেপালে পাহাড়ধস   তাসরিফ খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close