বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      
খেলাধুলা
জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ শুক্রবার (২৮ আগস্ট) ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে সেপ্টেম্বর মাসের আসন্ন এ সাদা বলের সিরিজটি আপাতত স্থগিত হয়ে গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে সফরটি অনুষ্ঠিত হতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের বরাতে জানা গেছে, সেপ্টেম্বর মাসের নির্ধারিত সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আগামী বছরের শুরুর দিকে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিসিআইয়ের সেই সূত্র এএনআইকে আরও জানায়, আগামী জানুয়ারিতে ভারত-বাংলাদেশ সিরিজটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে (দেশটির) সরকারের সঙ্গে আলোচনা এখনো প্রক্রিয়াধীন। এর পাশাপাশি বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সুবিধাজনক একটি সময় বের করার চেষ্টা করছে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ। তবে এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে।

২০২৫ সালের আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও পরবর্তীতে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজের বিষয়টি বিসিবি ঘোষণা করলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

সম্প্রতি সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ‘ভারত সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে। দুইটা বোর্ড আলোচনা করছে। তারিখ এদিক সে দিক হতে পারে।’

উল্লেখ্য, ২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ কেবল পিছিয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-ভারত   ক্রিকেট   সিরিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close