বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
সখীপুরে লুপাস নেফ্রাইটিসে আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লুপাস নেফ্রাইটিস (এসএলই) রোগে আক্রান্ত হয়ে সাদিয়া (১০) নামের স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদিয়া উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসারচালা গ্রামের প্রবাসী বাদশা মিয়ার মেয়ে। সে মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লুপাস নেফ্রাইটিসে ভুগছিল সাদিয়া। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় একপর্যায়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়ের অসুস্থতার খবর পেয়ে প্রবাসে থাকা বাবা বাদশা মিয়া কর্মস্থল ছেড়ে দেশে ফিরে আসেন। এরপর সাধ্যমতো বিভিন্ন হাসপাতালে মেয়ের চিকিৎসা করান তিনি।

সম্প্রতি সাদিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

মাত্র ১০ বছর বয়সেই দুরারোগ্য এ রোগের কাছে হার মানল সাদিয়া। যে বয়সে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা, পড়াশোনা ও আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো তাকে।

সাদিয়ার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   লুপাস নেফ্রাইটিস   স্কুলছাত্রীর   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close