শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির সহযোগী আটক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে জোজোবা (২৭) নামে মিয়ানমারের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সীমান্ত পিলার ৫০-এর প্রায় ৩০০ গজ উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে ‘বাহির মাঠ’ এলাকা থেকে তাকে আটক করে ১১ বিজিবির লেম্বুছড়ি বিওপির টহল দল।

আটক জোজোবা মিয়ানমারের বুথিডং জেলার তেপাডং গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জোমই থংয়ের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে  টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে ওই যুবককে বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখে আটক করে।

আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জোজোবা জানান, তিনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় এসেছেন। নিজেকে আরাকান আর্মির একান্ত সহযোগী বলেও দাবি করেন তিনি।

বিজিবি সূত্র জানায়, আটক যুবকের কাছ থেকে নগদ ৮ হাজার ৫৫০ টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘১১ বিজিবি আটক মিয়ানমারের ওই নাগরিককে নগদ টাকা ও মোবাইল ফোনসহ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।’

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের সন্দেহজনক চলাচল ঠেকাতে টহল ও নজরদারি জোরদার রয়েছে। আটক যুবক কী উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং তার সঙ্গে আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা দেখা দিয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।

কেকে/এআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close