বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
লোহাগড়ায় স্কুল রোডের বেহাল দশা, শিক্ষার্থী-পথচারীদের দুর্ভোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বটতলী স্কুল রোডটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে সড়কজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন হাজারো যাত্রী, শিক্ষার্থী ও পথচারীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​প্রতিদিন লোহাগাড়ার এ সড়কটি দিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ পথচারীরা যাতায়াত করেন। খানাখন্দের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে কোনো জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চালক ও স্বজনদের পড়তে হচ্ছে বিপাকে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে সড়কটি রূপ নেয় কাদামাটির জলাশয়ে।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বটতলী স্কুল রোডটি উপজেলার প্রাণকেন্দ্রের অন্যতম সংযোগ সড়ক হলেও দীর্ঘদিন ধরে এটি অবহেলিত। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে হয় এবং যানবাহন বিকল হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

স্থানীয়দের দাবি, জনস্বার্থে সড়কটি দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার করা হোক।

​এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ বলেন, ‘সড়কটির বর্তমান বেহাল দশা সম্পর্কে আমরা অবগত আছি। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। বরাদ্দ পেলেই দ্রুততম সময়ে কাজ শুরু করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বায়েজিদ বিন আকন্দ বলেন, ‘বটতলী স্কুল রোডটি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ লাঘবে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে প্রকৌশল বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  লোহাগড়া   স্কুল রোড   শিক্ষার্থী   দুর্ভোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close