বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
স্বাস্থ্য
হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:৪৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭০ জন।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৫৪ হাজার ৭৯২ জন।’
 
গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭০ জন, গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬ জন।

গেল ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৫ হাজার ৪৭৩ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

গেল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম   হামের উপসর্গ   শিশু মৃত্যু   স্বাস্থ্য অধিদপ্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close