বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
রাজধানী
কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে ও নিবিড় তত্ত্বাবধানে মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ।

​শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ব্রিজটির উদ্বোধন ঘোষণা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

​১৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৪.২ মিটার প্রস্থ বিশিষ্ট এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লক্ষ নাগরিক সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াতের কাজে এই ব্রিজটি ব্যবহার করেন। দ্রুততম সময়ে অত্যন্ত গুরুত্বের সাথে জরাজীর্ণ ব্রিজটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার জন্য আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক ঘোষণা দেন  এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।’

অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩’-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কামরাঙ্গীরচর লোহার ব্রিজ   ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন   ব্রিজ সংস্কার   কামরাঙ্গীরচর  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close