বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
মাগুরায় চড়া দামে সার বিক্রি করায় জরিমানা ও সার জব্দ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার সদর উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স আলিম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে ৮০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অতিরিক্ত দামে সার ক্রয়ের দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সদর উপজেলার আলমখালী বাজারে অভিযানে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেহেরুন্নেহার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীসহ সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও কৃষি দপ্তর সূত্রে জানা যায়, ১ হাজার ৫০ টাকা সরকারি নির্ধারিত মূল্যের প্রতি বস্তা ডিএপি সার মেসার্স আলিম এন্টারপ্রাইজ ২ হাজার ১০০ টাকা দরে কিনে আনে। ৮০ বস্তা সার কিনতে তাদের মোট ব্যয় হয় ১ লাখ ৬৮ হাজার টাকা। সারগুলো এনে আরও চড়া দামে কৃষকদের কাছে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

অভিযান প্রসঙ্গে মো. নূর এ নবী জানান, বেশি দামে সার কিনে তা অতিরিক্ত মূল্যে বিক্রির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা ৮০ বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মোছা. মেহেরুন্নেহার বলেন, ‘সার সংকটের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে সার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থার ওপর প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সার   জরিমানা   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close