বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
অর্থনীতি
কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নানা প্রতিকূলতা ও আর্থিক সংকটে পড়ে ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) থেকে ঢাকা উত্তরের মিরপুরের রূপনগর শিল্প এলাকায় অবস্থিত কারখানাটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়।

২০১২ সালে ম্যাট্রিক্স ড্রেসেস প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য বলছে, ‘কারখানাটিতে ১৫০টি মেশিন ছিল। প্রতিষ্ঠানটির প্রধান রপ্তানি পণ্য ছিল টি-শার্ট ও ট্যাংক টপ। নানা প্রতিকূলতায় গত দুই বছর ধরে কারখানাটির উৎপাদন ব্যাহত হচ্ছিল। অবশেষে দীর্ঘদিনের ব্যবসায়িক চাপ ও আর্থিক সংকটের কারণে কারখানাটি বন্ধের সিদ্ধান্ত আসে।’

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুল হাসান ফয়সাল তার প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

চিঠিতে তিনি লেখেন, শুধু ব‍্যবসায়ীক মন্দার জন‍্যই নয়, বরং কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টার কারণেও প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ‍্য হয়েছেন তিনি। নানাভাবে চেষ্টা করেও তিনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সফল হতে পারেননি। এ জন্য প্রতিষ্ঠানের কর্মীদের কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চেয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ম্যাট্রিক্স ড্রেসেস   পোশাক কারখানা   গার্মেন্টস   আর্থিক সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close