শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০      মুদি পণ্যের বাজার অস্থিরতা, বাড়ছে তেল-চিনি-ময়দা-ডিমের দাম      নেপাল-তিব্বত সীমান্তে আবারও বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করল চীন      রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া      নভেম্বরে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী      নেপাল সীমান্তে আবারও বন্যার শঙ্কা, চীনের জরুরি পদক্ষেপ      হিমবাহ ধসে নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৪৬৯      
স্বাস্থ্য
সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে আনসার সদস্যের রক্তদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গর্ভপাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন রোগীর চিকিৎসায় রক্ত দিয়েছেন অঙ্গীভূত আনসারের সদস্য মো. আরিফুল ইসলাম। জরুরি সময়ে তার দেওয়া রক্তে চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন অবস্থায় মোছা. খাদিজা খাতুনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

রোগীর স্বজনরা জানান, আকস্মিক শারীরিক জটিলতায় খাদিজা খাতুনের চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার পরামর্শ দেন।

এদিকে প্রয়োজনীয় রক্ত সংগ্রহে রোগীর স্বজনরা হাসপাতালের প্রাঙ্গণে চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিলেন না। এতে রোগীর চিকিৎসা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

এ সময় বিষয়টি জানতে পারেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গার্ডে কর্মরত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। রোগীর জরুরি রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে তিনি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

রোগীর স্বামী মো. সুলতান হোসেন বলেন, “সংকটের মুহূর্তে যখন রক্তের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল, তখন একজন আনসার সদস্য কোনো পূর্বপরিচয় বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই এগিয়ে এসে রক্ত দিয়েছেন। তার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

মো. আরিফুল ইসলামের এই উদ্যোগ সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আনসার সদস্য   স্বেচ্ছায় রক্তদান   জরুরি রক্ত   যশোর হাসপাতাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close