বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা নুরুল হককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। 

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামী করে থানায় অভিযোগ দায়ের করার পর শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার কক্ষে ঘুমিয়ে থাকা কিশোরীর ওপর বাবা নুরুল হক ঝাঁপিয়ে পড়েন এবং ধর্ষণ করেন। ঘটনার তিনদিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ নুরুল হককে গ্রেপ্তার করে।

এদিকে নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   গ্রেপ্তার   ঈশ্বরগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close