শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      ডেঙ্গুতে নতুন করে ৩৪২ জন হাসপাতালে      হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০      মুদি পণ্যের বাজার অস্থিরতা, বাড়ছে তেল-চিনি-ময়দা-ডিমের দাম      নেপাল-তিব্বত সীমান্তে আবারও বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করল চীন      রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া      নভেম্বরে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গ্রামের অলিতে-গলিতে চলবে সন্ত্রাস ও মাদকবিরোধী ম্যারাথন : সরোয়ার আলমগীর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড ও অলিগলিতে সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, ‘আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করতে এ কর্মসূচিকে ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।’

শুক্রবার (২৮ আগস্ট) ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সরোয়ার আলমগীর বলেন, ‘সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে ও কার সঙ্গে সময় কাটাচ্ছে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। মাগরিবের পর সন্তানরা যেন অপ্রয়োজনে বাইরে না থাকে, তাও নিশ্চিত করতে হবে।’

মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফেরাতে পরিবারের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সন্তানদের উচিত মাদকসেবী বাবাকে প্রশ্ন করা এবং মাদক ছেড়ে কর্মজীবনে ফেরার জন্য উৎসাহ দেওয়া। সচেতন পরিবারই একজন মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে চট্টগ্রাম-২ নির্বাচনী এলাকার ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর এ দুই উপজেলায় সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণা চলবে। প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও গলিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এর আগে উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে র‍্যালি শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সন্ত্রাস   মাদকবিরোধী   ম্যারাথন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close