বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
আন্তর্জাতিক
পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম
ইরানের জাতীয় পতাকা

ইরানের জাতীয় পতাকা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের জেরে পৃথিবীর সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, ‘মার্কিনিদের নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য।’ আর কেউ যদি এটি কার্যকরে সহায়তা করে তাহলে মার্কিনিদের সমান অপরাধী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শুক্রবার (২৮ আগস্ট) সতর্ক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কোনো দেশ যদি নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করে, তাহলে একটি দেশের অবৈধ ইচ্ছাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে দায়ী হবে তারা।’

এক্সে দেওয়া বার্তায় ইরানি মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি এবং নিন্দনীয়। যা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমান, মানবতাবিরোধী অপরাধ।’

এই নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যক অত্যন্ত ঝুঁকিতে ফেলবে বলেও জানিয়েছে তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হামলা থেকে নিজেদের রক্ষায় সব ধরনের সক্ষমতাকে ব্যবহার করব।’

গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাদের নিষেধাজ্ঞা অমান্য করে যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসায়-বাণিজ্য করবে, তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র : রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইরান   যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা   ডোনাল্ড ট্রাম্প   ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close