শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      
রাজনীতি
মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন কারাগারে
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ পিএম আপডেট: ২৮.০৮.২০২৬ ৭:৫০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমসহ দলের জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির কথা বলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দলটির জেলা পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে  প্রধান আসামি জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী তামিম আহমদ।   

গ্রেপ্তার অন্যরা হলেন—এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া। 

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, দলীয় বিভিন্ন বিষয় নিয়ে তামিম আহমদের সঙ্গে এনসিপির কয়েকজন নেতার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির কথা বলে এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া তামিমের কাছে ৫ লাখ টাকা দাবি করেন। তামিম টাকা দিতে অস্বীকৃতি জানান। পাশাপাশি অভিযুক্তদের বিভিন্ন অনিয়মের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তামিম কয়েকজন সঙ্গীকে নিয়ে মৌলভীবাজার থেকে বড়লেখার উদ্দেশে রওনা হন। পথে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় পৌঁছালে এহসান জাকারিয়াসহ একদল ব্যক্তি তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। 

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে আবারও তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয় এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় তামিমের সঙ্গে থাকা সঙ্গীরা তাকে উদ্ধারে এগিয়ে এলে হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। 

এ ঘটনায় তামিম আহমদসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

ঘটনার পর রাতেই কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেন তামিম আহমদ। অভিযোগে এহসান জাকারিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পরে অভিযানে নামে পুলিশ। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর জানান, বিছরাকান্দি এলাকা থেকে মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

এনসিপির মৌলভীবাজার জেলার সদস্য সচিব রুহুল আমিন জানান, কুলাউড়ায় যারা আমাদের উপর হামলা চালালো, তাদের আটক না করে কারো কথায় প্রভাবিত হয়ে এহসান জাকারিয়াসহ আমাদের ৫ নেতা কর্মীকে আটক করেছে।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা ডাইনিং ডে নাইট রেস্টুরেন্টে মতবিনিময় সভা শেষে যখন গাড়িতে উঠবো, তখন সাবেক এনসিপির স্থানীয় এক নেতার নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এনসিপি নেতা   কারাগারে  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close