বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
অর্থনীতি
২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। কানাডিয়ান সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর তথ্যে এটি তুলে ধরা হয়।

এই অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে বাংলাদেশ অর্থনীতিতে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোকে পেছনে ফেলবে।

আইএমএফের পূর্বাভাসে ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা বলা হয়েছে।

ভিয়েতনামের অর্থনীতি ৬৬৭ দশমিক ৫, ডেনমার্ক ৫৮৯ দশমিক ২ ও থাইল্যান্ডের অর্থনীতি ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। দেশগুলোর জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
 
​একই সময়সীমার মধ্যে বিশ্ব অর্থনীতি ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যেখানে এক-তৃতীয়াংশের বেশি প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবে এশিয়া ও মধ্যপ্রাচ্য। 

​২০৩০ সাল নাগাদ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৩৭.৭ ট্রিলিয়ন ডলার) ও চীন (২৬ ট্রিলিয়ন ডলার)।

তৃতীয় ও চতুর্থ স্থানে থাকবে জার্মানি (৬.১৭৮ ট্রিলিয়ন ডলার) ও ভারত (৬.১৭৩ ট্রিলিয়ন ডলার)। মাত্র ৫ বিলিয়ন ডলারের ব্যবধানে ভারত জার্মানির খুব কাছাকাছি পৌঁছে যাবে।

​এছাড়া এশিয়ার অন্যান্য দেশের মধ্যে জাপান (৫ ট্রিলিয়ন ডলার) ও ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্য (৫.১ ট্রিলিয়ন ডলার) অর্থনৈতিকভাবে এগিয়ে থাকবে। তবে এই সময়ের মধ্যে রাশিয়ার অর্থনীতি সংকোচনের মুখে পড়তে পারে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশের অর্থনীতি   আইএমএফ পূর্বাভাস   ২০৩০ সালের জিডিপি   বিশ্বের বৃহৎ অর্থনীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close