বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
কেশবপুর প্রেস ক্লাব সভাপতিকে প্রাণনাশের হুমকি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর প্রেস ক্লাব সভাপতিকে  প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।

শুক্রবার (২৮ আগস্ট) প্রেস ক্লাব সভাপতি আশরাফ-উজ-জামান খান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় প্রেস ক্লাবের সভায় হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।
 
জানা যায়, গত বৃহস্পতিবার তিনি কেশবপুর শহরের মদিনা ইলেক্ট্রনিক্সে বসেছিলেন। এ সময় ওয়াজেদ আলী খান ডবলু তাকে উদ্দেশ্য করে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। এ সময় আশপাশের দোকানদারদের মাঝে  আতঙ্ক সৃষ্টি হয়।

আশরাফ-উজ-জামান খান বলেন, ‘প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছি।’

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, সাংবাদিক নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   প্রেস ক্লাব   সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close