শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
খেলাধুলা
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নাহিদ ইসলামের পথচলা
কাতার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাতার থেকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাংবাদিকতায় নিজের অবস্থান তৈরি করে চলেছেন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক ও ফটোগ্রাফার মো. নাহিদ ইসলাম। দীর্ঘদিন ধরে কাতারে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ও ক্রীড়া ইভেন্ট কাভার করে আসছেন তিনি।

দোহা ভিত্তিক নাহিদ ইসলাম বর্তমানে ঢাকা পত্রিকার ক্রীড়া সাংবাদিক ও ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের সংবাদ সংগ্রহ, ম্যাচ কাভারেজ ও ফটোগ্রাফির পাশাপাশি কাতারের ক্রীড়াঙ্গনের নানা ঘটনা বাংলাদেশের পাঠকদের সামনে তুলে ধরছেন।

তার কাভার করা উল্লেখযোগ্য আন্তর্জাতিক আয়োজনের মধ্যে রয়েছে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২, এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩, ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কাতার ২০২৫, ফিফা আরব কাপ কাতার ২০২৫ এবং ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এএফসি বাছাইপর্ব। এ সব বড় আন্তর্জাতিক আসরের পাশাপাশি কাতারে অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাতেও নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছেন।

সাংবাদিকতার পাশাপাশি নাহিদ ইসলামের রয়েছে ক্রীড়া ফটোগ্রাফি ও ডিজিটাল মিডিয়ায় কাজের অভিজ্ঞতা। মাঠের খেলা, খেলোয়াড়দের পারফরম্যান্স, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং কাতারের ক্রীড়া আয়োজনের নানা দিক ক্যামেরায় ধারণ করে তা বাংলাদেশের দর্শক ও পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন।

আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) সদস্য নাহিদ ইসলাম। এর পাশাপাশি কাতারে বিভিন্ন ক্রীড়া ও বড় আন্তর্জাতিক ইভেন্টকে ঘিরে স্বেচ্ছাসেবী ও কমিউনিটি কার্যক্রমেও যুক্ত ছিলেন নাহিদ।

কাতার বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্বকাপসহ বিভিন্ন বড় টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের ফলে দেশটির ক্রীড়াঙ্গনে সাংবাদিক, ফটোগ্রাফার ও মিডিয়া পেশাজীবীদের কাজের সুযোগও বাড়ছে।

এ পরিবেশে কাতার থেকে বাংলাদেশের পাঠকদের জন্য আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ, ম্যাচ কাভারেজ ও ফটোগ্রাফি নিয়ে কাজ করে যাচ্ছেন মো. নাহিদ ইসলাম। ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে নিজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করে বাংলাদেশি দর্শক-শ্রোতাদের কাছে কাতারের ক্রীড়া জগতের খবর ও গল্প তুলে ধরার প্রত্যয় রয়েছে তার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক   ক্রীড়াঙ্গন   নাহিদ ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close