কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটায় সোনার বাংলা ব্রীকসের আয়োজনে ভেড়মারার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় হয়।
ব্যবসায়ী মো. সামছুল হকে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বিএনপির নির্বাহী কমিটি সদস্য রাগীব রউফ চৌধুরী।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভেড়ামারা উপজেলা শাখার যুগ্মআহ্বায়ক মো. রাজন আলী।
জাতীয়তাবাদী ছাত্রদল ভেড়ামারা উপজেলা শাখার সদস্যসচিব মো. ওয়াসিম আকরাম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত। উদ্বোধন করেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শাজাহান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো. মোস্তাক আহম্মেদ মিন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব এসএস আল হোসাইন সোহাগ, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মো. জালাল উদ্দিন মাতবর, ধরমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, ধরমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো আব্দুস সালাম সাল্লু, ধরমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, বিএনপি নেতা খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জন ও মো. আলী হোসেন।
কেকে/এমএ