শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:২২ পিএম
রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম (১৭) নামে কলেজছাত্র নিহত হয়েছেন। বাঁশের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম দেবীদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের আমির সরকার বাড়ির মো. সফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে রফিকুল কুমিল্লা শহরে ঘুরতে যান। রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাঁশবোঝাই একটি ভ্যানের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এ সময় ভ্যানে থাকা বাঁশের আঘাতে গুরুতর আহত হয়ে রফিকুল মারা যান।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘রফিকুল তার এক বন্ধুকে নিয়ে কুমিল্লা ঘুরতে গিয়েছিল। ফেরার পথে পারুয়ারা এলাকায় বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। বাঁশের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মমিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা-সিলেট মহাসড়ক   সড়ক দুর্ঘটনা   কলেজছাত্র নিহত   বুড়িচং দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close