শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত বসুন্ধরা কিংস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:০১ এএম

ফিফার সব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিদেশি কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিকের দাবিতে তাদের উপর ১৪টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যার মধ্যে শেষ চারটি তুলে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে ক্লাব লাইসেন্সিং ও আসন্ন ঘরোয়া মৌসুমে অংশ নেওয়ার পথে আর কোনো বাধা নেই দলটির।

চারটি নিষেধাজ্ঞা সক্রিয় থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা আরও চার দিন বাড়িয়ে দিয়েছিল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। তবে রাতে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, বসুন্ধরা কিংসের নাম আর সেই তালিকায় নেই। অর্থাৎ খেলোয়াড় নিবন্ধনের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা এখন উঠে গেছে ৬ বারের চ্যাম্পিয়নদের।

জানা যায়, বিদেশি কোচ ও খেলোয়াড়দের সঙ্গে সমঝোতা করে বকেয়া অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ফিফা এ সিদ্ধান্ত নিয়েছে। এতে কিংসের কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা স্থানীয় ফুটবলাররা এখন নতুন মৌসুমের প্রস্তুতি নিতে পারবেন। ক্লাব লাইসেন্সিংয়ের কাগজপত্র জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারা লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।

গত কয়েক মৌসুমে বাংলাদেশ ফুটবলের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। তবে আর্থিক দায় ও বিদেশিদের পারিশ্রমিক ইস্যুতে বারবার ফিফার নিষেধাজ্ঞায় পড়ে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল। এ মুক্তি শুধু ক্লাবের জন্যই নয়, ঘরোয়া ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশ রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বাফুফের সময় বাড়ানোর সিদ্ধান্ত এবং ফিফার দ্রুত পদক্ষেপ দেশের ফুটবলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফিফা   নিষেধাজ্ঞা   বসুন্ধরা কিংস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close