শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
আন্তর্জাতিক
বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:২০ এএম আপডেট: ২৯.০৮.২০২৬ ১০:২১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব বিষয়ের ওপর নয়াদিল্লি সার্বক্ষণিক নজর রাখে।

শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে।

এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশকে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।”

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে সেটিকে ইতিবাচকভাবে নেওয়া হবে।

এদিকে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ প্রকাশ করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, “মক্কা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।”

বাংলাদেশের মক্কা চুক্তিতে সম্ভাব্য যোগদানের বিষয়টি নিয়ে ভারত ও পাকিস্তানের এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে ঢাকার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মক্কা চুক্তি   বাংলাদেশ   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close