বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৮ পিএম আপডেট: ২৯.০৮.২০২৬ ১২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদকের বিরুদ্ধে ফুটবল’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর ষোলনল ইউনিয়নের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সহসভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহসভাপতি জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির বাবুল, আবু নাছের মুন্সী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, সদস্যসচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, জামাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মো. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্যসচিব আলিম, যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক ভূঁইয়া, রহিম খান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সদস্যসচিব ইকবাল হোসেন ভূঁইয়া এবং ষোলনল ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলামসহ স্থানীয় নেতারা।

টুর্নামেন্টের আয়োজক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু বলেন, “তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”

খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বুড়িচং ক্রীড়া সংসদ ও কাজী স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ষোলনল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close