শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দুমকিতে মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ অজানা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৫১ পিএম আপডেট: ২৯.০৮.২০২৬ ১:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের থাকার কক্ষ থেকে মুহাম্মদ সায়েম (২০) নামে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে সায়েম ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাগরিবের নামাজের পর হাওলাদার বাড়ির মো. ইউসুফ হাওলাদার সায়েমকে তার থাকার কক্ষে পড়ে থাকতে দেখেন। এ সময় কক্ষের ওপরে স্লিংয়ের সঙ্গে একটি দড়ি ঝুলতে দেখা যায়।

পরে স্থানীয়রা সায়েমকে মৃত অবস্থায় মসজিদের বারান্দায় নিয়ে যান।

নিহত মুহাম্মদ সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের মরহুম জব্বার মৃধার ছেলে।

সায়েমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে দড়ি ঝুলতে দেখা যাওয়ায় স্থানীয়দের কেউ কেউ আত্মহত্যার ধারণা করছেন। তবে নিহতের স্বজনদের দাবি, তার মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  দুমকি   মুয়াজ্জিন   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close