বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      
বিনোদন
গীতিকবি হিসেবে বাচসাস সম্মাননা পেলেন রিজভী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:১৬ পিএম আপডেট: ২৯.০৮.২০২৬ ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গীতিকার রেজাউর রহমান রিজভীর কলমে গানের সঙ্গে যাত্রা এক যুগেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ সময়ে গান লেখার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছে অসংখ্য সম্মাননা। এরই ধারাবাহিকতায় এবার গীতিকার হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর স্বীকৃতি পেলেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালার মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে রিজভীর হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রকাশনা তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। এসময় রিজভী বাচসাস কার্যকরী কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও এরকম উদ্যাগ আগামীতেও অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

প্রসঙ্গত, সাংবাদিকতা, অভিনয়, নাট্যরচনা ও সাহিত্যচর্চার পাশাপাশি গীতিকার হিসেবেও দীর্ঘ ও সমৃদ্ধ এক সময় পার করছেন রেজাউর রহমান রিজভী। রিজভীর প্রথম প্রকাশিত গান ‘সুখ পাখি’, ২০১৩ সালের এপ্রিলে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়, যেখানে কণ্ঠ দেন শিল্পী রাকিব মোসাব্বির নিজেই। একই মাসে প্রকাশিত হয় তার লেখা দ্বিতীয় গান ‘ছলনা’। এরপর থেকে নিয়মিতভাবে তার লেখা নতুন নতুন গান শ্রোতাদের কাছে পৌঁছেছে। 

এ পর্যন্ত তার লেখা অসংখ্য গান প্রকাশিত হয়েছে। গানগুলোতে এপার ও ওপার বাংলার মিলিয়ে শতাধিক শিল্পী কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ২০১৫ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত ‘সুপ্রিয় বাংলাদেশ’ শীর্ষক অ্যালবামে রিজভীর লেখা ‘মায়ের বুকে’ শিরোনামের একটি দেশাত্মবোধক গানেই ১১জন শিল্পী কণ্ঠ দেন। তারা হলেন—সঙ্গীতশিল্পী মেহেদী হাসান সজল, তারিকুল ইসলাম মাসুম, ফারাবী ইসলাম, মৌমিতা তাশরিন নদী, আহমেদ হুমায়ূন, শামীম আশিক, আশরাফ, এম এস রানা, রিহান, লুৎফর হাসান ও নিজু। 

এছাড়া আরো যেসকল শিল্পী রিজভীর লেখা গান গেয়েছেন তাদের মধ্য রয়েছেন— ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, ন্যান্সি, বেলাল খান, এফ এ সুমন, তৌসিফ আহমেদ, টি ডব্লিউ সৈনিক, সাব্বির জামান, সোহেল মেহেদী, পুলক অধিকারী, সাজু আহমেদ, নওরীন শরীফ শার্লিন, মাহমুদ সানি, ইলিয়াস হোসাইন, তানজিনা করিম স্বরলিপি, লোপা হোসাইন, মোহাম্মদ মিলন, ফরিদা আক্তার পপি, আমিরুল মোমেনিন মানিক, সাবরিনা সাবা, মনমি, অভী তালুকদার, তামান্না প্রমী, শাহেদ, সোহেল জন, নিশি, ইউসুফ রাজা, কামরুল ইসলাম, দীপু, এম আলী, নমন, আর্নিক, অশ্রু, তানভীর তারেক, নিলয়, রিয়াজ লিটন, মাইশা, মেহেদী, শুভ, সাব্রিন, বাশার, পলক হাসান, সানি আজাদ, তৌসিফ, রাশিদুল মনসুর পলাশ, খায়রুল বাশার, শীলা দেবী, বারী দেওয়ান হৃদয়, ফাহিম ফয়সাল, মার্লিন, সুমি মির্জা, রিফাত খন্দকার প্রমুখ।

এছাড়া ভারতের যেসব শিল্পীরা রিজভীর লেখা গান গেয়েছেন তাদের মধ্যে অন্যতম মধুরা ভট্টাচার্য, সোমচন্দ্রা ভট্টাচার্য, তন্ময় দাস, গোপিকা গোস্বামী, রূপক তেওয়ারী প্রমুখ।

রিজভী কাজ করেছেন দেশের স্বনামধন্য সুরকার ও সঙ্গীত পরিচালকদের সঙ্গে। তাদের মধ্যে অন্যতম— বাপ্পা মজুমদার, এফ এ সুমন, সজীব দাস, টনি রেনার, রাজন সাহা, অমিত চ্যাটার্জি, জুয়েল মোর্শেদ, জাহিদ বাশার পঙ্কজ, রাকিব মোসাব্বির, মাহমুদ সানি, প্লাবন কোরেশী, লুৎফর হাসান, রানা আখন্দ, আমিরুল মোমেনিন মানিক, সাজেদুর শাহেদ, নসরুল হক রনি, আমিরুল মোমেনিন মানিক, সাজু আহমেদ, রাহুল মুৎসুদ্দী, ইলিয়াস হোসাইন, রেজওয়ান শেখ, এম আলী, নমন, তানভীর তারেক, এস এম তুষার, শামীম আশিক, আহমেদ সাজিব, বারী দেওয়ান হৃদয় প্রমুখ।

নিজের লেখা ও প্রকাশিত ৫৪টি গান নিয়ে ২০১৮ সালে অমর একুশে বইমেলাতে দোয়েল প্রকাশনী থেকে ‘আমার গানের খাতা’ শিরোনামে একটি বইও প্রকাশ করেছেন রিজভী। এছাড়া গীতিকবি সংঘ বাংলাদেশ কর্তৃক প্রকাশিত "সংঘজনের গীতিকবিতা" শিরোনামের বইতে বাংলাদেশের স্বনামধন্য গীতিকারদের সঙ্গে রিজভীর লেখা গান ও বায়োগ্রাফি স্থান পেয়েছে। 

গান লেখার স্বীকৃতিস্বরূপ স্টার অ্যাওয়ার্ড, বাংলার সঙ্গীত স্বাধীনতা স্বারক, বাংলার সঙ্গীত পারফরমেন্স অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। বর্তমানে সাংগঠনিক ভাবে তিনি গীতিকবি সংঘ বাংলাদেশ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গীতিকবি   বাচসাস সম্মাননা   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close