শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      
দেশজুড়ে
ফুলবাড়িয়াতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম আপডেট: ২৯.০৮.২০২৬ ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনীতে নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) উপজেলার ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা, অ্যাকাডেমিক সুপার ভাইজার মোহসিনা বেগম, ধুরধুরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. জিয়াউল হক শাহীন, ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল হুদা প্রমুখ। 

ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুলের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাকতা বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনজুরুল হক।
  
আয়োজক সূত্রে জানা যায়, স্কুল ও কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জুনিয়র’ ও ‘সিনিয়র’ দুই গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে ‘ডিসিস সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’। 

প্রতিযোগিতায় বিজয়ী দুই গ্রুপের সেরা পাঁচজন করে বিজয়ী শিক্ষার্থী আগামী ৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে। প্রতিযোগিতায় ‘জুনিয়র’ গ্রুপে ১০১ জন এবং ‘সিনিয়র’ গ্রুপে ১১জন অংশ গ্রহণ করে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়িয়া   বিজ্ঞান   অলিম্পিয়াড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close