শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত      বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া      পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      
দেশজুড়ে
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে রাজশাহী জাগো ফাউন্ডেশনের স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা ও এতিমখানার জন্য সরকারি খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর আসাম কলোনীতে জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, ‘সুবিধাবঞ্চিত এলাকার স্থানীয় শিশুদের শিক্ষার অধিকার সুসংগঠিত করা এবং তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি।’

এ লক্ষ্যে নতুন রাস্তার পাশে অথবা রেলওয়ের পাশে সুবিধাজনক সরকারি খাস জমি বরাদ্দের জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি।

মিজানুর রহমান জানান, এ সংক্রান্ত আবেদন দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী ও রেলসচিবের কাছে সরাসরি সুপারিশ পাঠানো হবে।

পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয়, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে। এসব স্কুলের অধিকাংশের কার্যক্রম পরিচালিত হচ্ছে সিটি করপোরেশনের জায়গায়। এর আগে মেয়র থাকাকালে এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন ভূমিমন্ত্রী।

তবে বর্তমানে কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এর মধ্যে টিকাপাড়া গোরস্থানের সংলগ্ন জায়গাটিও রয়েছে। ফলে স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার প্রয়োজনীয়তার বিষয়টি সভায় তুলে ধরা হয়।

পরিদর্শনকালে ভূমিমন্ত্রী জাগো ফাউন্ডেশনের স্কুলের সুন্দর ও মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। 

তিনি সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। পরে তাদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাগো ফাউন্ডেশন   সুবিধাবঞ্চিত শিশু   সরকারি খাস জমি   রাজশাহী শিক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close