শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
প্রধানমন্ত্রী দেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন : প্রকৌশলী তুহিন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

শনিবার (২৯ আগস্ট) বিকেলে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সভার আায়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় নীলফামারীর ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নসহ উচ্চ শিক্ষার বিস্তারে কাজ করার আশ্বাস দেন শাহরিন ইসলাম তুহিন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। সে ধারাবাহিকতায় পিছিয়ে থাকবে না নীলফামারী।’

শাহরিন ইসলাম তুহিন বলেন, ‘নীলফামারীতে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব থাকায় স্থানীয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তিতে পিছিয়ে পড়ছে। শিক্ষায় জেলাকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থার। অচিরেই শুরু হবে শহর বাইপাস সড়কের কাজ। খেলাধুলার উন্নয়নে প্রতিষ্ঠিত হবে মিনি বিকেএসপি।’

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মাহবুব উর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী চেম্বারের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. সোহেল পারভেজ, নীলফামারী চেম্বারের সাবেক সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু, মো. আব্দুল  ওয়াহেদ সরকার প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার দুপুরে নীলফামারী সার্কিট হাউসের মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত ৮০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন তামান্না ইয়াসমিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক সোহেল পারভেজ।

সভায় জানানো হয়, চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি দেবে জেলা পরিষদ। যার মধ্যে আজ ৮০ জনের মাঝে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী তারেক রহমান   দেশকে ঢেলে সাজানো   কাজ শুরু করা   প্রকৌশলী তুহিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close