শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
রাজধানী
মোহাম্মদপুরে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং রোধে র‌্যাব-২’-এর টাউন হল মিটিং
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে হাউজিং সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে টাউন হল মিটিং করেছে র‌্যাব-২।

শনিবার (২৯ আগস্ট) র‌্যাব-২’-এর কনফারেন্স রুমে এ টাউন হল মিটিংয়ের আয়োজন করা হয়।

মিটিংয়ে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৫ জন প্রতিনিধি ও র‌্যাব-২’-এর কর্মকর্তারা অংশ নেন।

মিটিংয়ে সভাপতিত্ব করেন র‌্যাব-২’-এর অধিনায়ক নয়মুল হাসান।

মিটিংয়ে হাউজিং সোসাইটির প্রতিনিধিরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যাবের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন। 

তারা অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি হাউজিং সোসাইটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, জরুরি হটলাইন চালু এবং নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পরামর্শ দেন।

নয়মুল হাসান বলেন, ‘গত কয়েক মাসে র‌্যাবের অভিযানের ফলে মোহাম্মদপুরে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকটাই কমেছে। তবে অপরাধ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত র‌্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।’

তিনি হাউজিং সোসাইটিগুলোর উদ্যোগে সিসিটিভি স্থাপনের আহ্বান জানান এবং অপরাধীদের বিষয়ে তথ্য দিতে র‌্যাব-২’-এর হটলাইন ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ করেন। 

তথ্যদাতা ও অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও নয়মুল হাসান জানান। 

‘আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুরে মাদক   ছিনতাই রোধ   কিশোর গ্যাং রোধ   র‌্যাব-২’-এর টাউন হল মিটিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close