শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
দেশজুড়ে
আদিতমারীতে পানিতে ডুবে যুবতীর মৃত্যূ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় পানিতে ডুবে হাজেরা বেগম (১৪) নামের যুবতীর মৃত্যূ।

শনিবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

হাজেরা বেগম পাড়ার গার্মেন্টস শ্রমিক আবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মহিলা মাদরাসার ছাত্রী। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তিন বোন মিলে গোসল করতে বাড়ীর পাশে পুকুরে যায়। হাজেরা পুকুরে নামলেও বাকি দুই বোন পুকুরে নেমেনি। একপর্যায়ে সে একাই পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে মারা যায়। পরে তার বোন বাড়ির লোকজনকে জানালে তারা পুকুরে নেমে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে। 

এলাকার লোকজন দীর্ঘ সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেও লাশের সন্ধান না পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে চলে আসে। তাদের ডুবুরি না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদের জানালে তারা এসে রাতে গভীর পানি থেকে লাশ উদ্ধার করে নিহত পরিবারের নিকট হস্তান্তর করেন।

আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নিতাই চন্দ্র জানান, রংপুর থেকে আসা ডুবুরি ইউনিট এসে ১০ মিনিটের চেষ্টার পর পুকুরের গভীর পানি থেকে উদ্ধার কাজ সম্পন্ন করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারীতে পানিতে ডুবা   যুবতীর মৃত্যূ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close