শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      
দেশজুড়ে
কালীগঞ্জে কৃষকদল নেতার স্ত্রীর বিরুদ্ধে ওয়ার্ড সদস্যকে লাঞ্চিতের অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ওয়ার্ড সদস্যকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে সদ্য বহিস্কৃত  কৃষকদল নেতার স্ত্রীর বিরুদ্ধে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন আব্দুল করিম। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল করিম বলেন, শুক্রবার (২৮ আগস্ট) সকালে কাজে বের হলে প্রতিবেশি চলবলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহ আলমের স্ত্রী মনোয়ারা বেগম আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালমন্দ ও পোশাক ছিঁড়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ওঁৎপেতে থাকা তার ছেলে মেহেদি হাসান লাঠি নিয়ে এসে বেধড়ক মারধর করেন।পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে পরিস্থিতি শান্ত করে।’ 

তিনি আরও বলেন, ‘গত ১৯ আগস্ট কৃষকদল নেতা তার এক প্রতিবেশি প্রবাসীর স্ত্রীর ঘরবাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কৃষকদল নেতার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং দল থেকেও তাকে বহিস্কার করা হয়।’

প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলাটিতে তার হাত রয়েছে- এমন অনুমান থেকে তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন আব্দুল করিম। 

এ ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলেও তার। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য নুরল হক, সংরক্ষিত ওয়ার্ড সদস্যা পেয়ারী বেগম, পলাশী ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য মজিবর রহমান, শাহ আলমের মামলার বাদী প্রবাসীর স্ত্রী রুজিনা বেগম। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জে কৃষকদল নেতার স্ত্রী   ওয়ার্ড সদস্যকে লাঞ্চিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close