শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ফটিকছড়িতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:৫৩ এএম আপডেট: ৩০.০৮.২০২৬ ৯:৫৫ এএম
অভিযুক্ত মোহাম্মদ ইলিয়াস

অভিযুক্ত মোহাম্মদ ইলিয়াস

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়া (৫৫) নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কৃষিজমিতে কাজ করার সময় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা ঘটনাটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে মারধর করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ননা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঞ্চননগর এলাকা থেকে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   শিশু ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close