শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      
দেশজুড়ে
ভাই-বোনের টাকার বিরোধে প্রাণ গেল বোনের
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাওনা ২০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শাবানা বেগম (২৩) নামে নারী নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাবানা বেগম মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। অভিযুক্ত শাহিন মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাবানা বেগম বর্তমানে তৃতীয় স্বামীর সংসারে ছিলেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে তালাকের সময় দেনমোহর হিসেবে পাওয়া ৪০ হাজার টাকা তিনি বড় ভাই শাহিন মিয়ার কাছে জমা রেখেছিলেন। পরে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা ভাইয়ের কাছ থেকে নেন। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছে ছিল।

সম্প্রতি ওই ২০ হাজার টাকা ফেরত চান শাবানা। এ নিয়ে গত শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার কাজ ছেড়ে বাড়িতে আসেন শাহিন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও।

শনিবার সন্ধ্যায় পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন মিয়া ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   টাকা নিয়ে বিরোধে   বোনের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close