শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      
দেশজুড়ে
ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন তিন বন্ধু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দলিলউদ্দিন মোল্লার ছেলে ও মোটরসাইকেলচালক চয়ন মোল্লা (২৩), একই এলাকার এনায়েত শেখের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সজিব শেখ (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর নগরকান্দা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে রাতে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।

পথে ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক চয়ন মোল্লা নিহত হন। গুরুতর আহত হন নয়ন ও সজিব।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকায় নেওয়া হয়। মধ্যরাতের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নয়ন ও সজিবের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে সেখানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই এলাকার তিন তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close