শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
মেসির চার গোল, মন্ট্রিলের জালে মায়ামির সাত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:২৭ এএম আপডেট: ৩০.০৮.২০২৬ ১০:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের পথে ফিরেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সিএফ মন্ট্রিলকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। লিওনেল মেসির চার গোল ও এক অ্যাসিস্টের নৈপুণ্যে মায়ামি পেয়েছে ৭-১ গোলের বিশাল জয়।

নু স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য খুব একটা স্বস্তির ছিল না। প্রথমার্ধে স্বাগতিক মন্ট্রিলও বেশ কয়েকবার আক্রমণে উঠে আসে। তাদের দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। তবে বিরতিতে যাওয়ার আগে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

ম্যাচের ২০ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিল।

সমতা ফেরানোর পর অবশ্য আবারও এগিয়ে যায় মায়ামি। মাত্র দুই মিনিট পর দূরপাল্লার শটে মন্ট্রিলের জালে বল পাঠান মেসি। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে যেন অন্য এক মায়ামিকে দেখা যায়। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান মেসি। এরপর ৭৯ মিনিটে স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের শেষ দিকেও গোলের ক্ষুধা কমেনি মায়ামির। ৮৯ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আলেক্সান্দার শো। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। তাতেই ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত হয় মায়ামির।

এই চার গোলের মাধ্যমে মেসি ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে অন্তত চার গোল করার কীর্তি গড়লেন। ইন্টার মায়ামির হয়ে অবশ্য এবারই প্রথম এমন কীর্তি দেখালেন তিনি। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন মেসি।

মন্ট্রিলের বিপক্ষে চার গোল করার পর এমএলএসের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠে এসেছেন মেসি। ১৯ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। তার চেয়ে দুই গোল পিছিয়ে রয়েছেন এফসি ডালাসের পিটার মুসা।

জয়ের ফলে ২৫ জুলাইয়ের পর এমএলএসে প্রথমবারের মতো তিন পয়েন্ট পেল মায়ামি। লিগস কাপসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর বড় ব্যবধানের এই জয় দলটির জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

ম্যাচটিতে মায়ামির ডাগআউটে ছিলেন না ভারপ্রাপ্ত কোচ গুইলেরমো হোয়োস। চলতি সপ্তাহে তার জায়গায় নতুন কোচ হিসেবে ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের নাম ঘোষণা করেছে ক্লাবটি। ওয়ার্ক পারমিট পাওয়ার পরই দায়িত্ব নেবেন তিনি। ফলে মন্ট্রিলের বিপক্ষে সাইডলাইন থেকে দল পরিচালনা করেন সহকারী কোচ রাফায়েল পেরেজ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মেসি   মায়ামি   ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close