রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ২৫টি মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগে ৩৮, ওয়ারীতে ৪৮, মতিঝিলে ৬৪, তেজগাঁওয়ে ৭৬, মিরপুরে ১৬৮, গুলশানে ৩৪, উত্তরা বিভাগে ৪৩ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কেকে/সাশ