শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      
স্বাস্থ্য
কলকাতায় রোবটিক কার্ডিয়াক সার্জারি
রোগীবান্ধব সেরা সার্জন ডাক্তার অরুণাংশু ধোলে
শাহ মোহাম্মদ রনি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম

রোবটিক কার্ডিয়াক সার্জারির জন্য ভারতের কলকাতায় অন্যতম সেরা কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন ডা. অরুণাংশু ধোলে। তিনি রোবটিক ও মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে ২৫ বছরের বেশি সময় সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। বুক বা পাঁজরের হাড় না কেটে আধুনিক পদ্ধতিতে জটিল হৃদরোগের অস্ত্রোপচারে ডা. ধোলের বিশেষ দক্ষতা রয়েছে।

কলকাতার অন্যতম মানবিক ও রোগীবান্ধব ডা. অরুণাংশু ধোলে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য, বাংলাদেশ, নেপাল ও ভুটানের হাজার হাজার হৃদরোগীকে চিকিৎসাসেবা প্রদান করে হৃদয়ে স্থান করে নিয়েছেন। সময় নিয়ে মনযোগ দিয়ে রোগী ও তাদের বাড়ির লোকজনের কথা শুনে প্রয়োজনীয় সেবা প্রদান করেন। পরিহার করেন অপ্রয়োজনীয় টেস্ট এবং ওষুধ। আন্তরিক, সদালাপী ও হাস্যমুখ ডা. ধোলের সঙ্গে কথা বলে তার ফ্যান হয়ে যান রোগী ও তাদের লোকজন।

ডা. অরুণাংশু ধোলে ভারতের কলকাতায় অত্যন্ত সুপরিচিত এবং দক্ষ কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন (সিটিভিএস)। তিনি কলকাতায় রোবটিক এবং মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির (কম কেটে হার্ট সার্জারি) অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। বর্তমানে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে মণিপাল হসপিটালস এবং মণিপাল হসপিটালস (সল্টলেক)-এ সিনিয়র কনসালট্যান্ট হিসেবে যুক্ত আছেন। এছাড়া তিনি নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে (বারাসাত ও হাওড়া) চিকিৎসাসেবা প্রদান করেন।

ডা. অরুণাংশু ধোলে প্রচলিত ওপেন হার্ট সার্জারিসহ আধুনিক প্রযুক্তির সাহায্যে জটিল সব অস্ত্রোপচার করেন। রোবটিক অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে নিখুঁতভাবে লিমা-রিমা হার্ভেস্টিং ও জটিল বাইপাস সার্জারি করে থাকেন। যাকে রোবটিক কার্ডিয়াক সার্জারি বলা হয়। বুক বা পাঁজরের হাড় না কেটে ছোট ছিদ্রের মাধ্যমে বাইপাস (সিএবিজি) এবং ভালভ প্রতিস্থাপন করেন। এটাকে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) বলা হয়। স্বনামধন্য ডা. ধোলে ভালভ মেরামত ও প্রতিস্থাপন করেন। এটি মাইট্রাল ও অ্যাওর্টিক ভাল অ্যাওর্টিক অ্যানিউরিজম ও থোরাসিক সার্জারি। মহাধমনী ও ফুসফুস সংক্রান্ত জটিল অস্ত্রোপচার। হৃদপিণ্ড প্রতিস্থাপনের (হার্ট ট্রান্সপ্ল্যান্ট) মতো অতি-জটিল সার্জারিতেও ডা. অরুণাংশু ধোলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও পারদর্শী।

হৃদরোগ চিকিৎসায় ডা. অরুণাংশু ধোলের ২৫ বছরের বেশি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পন্ন করেন। জেনারেল সার্জারিতে ডিএনবি এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ বিজ্ঞান থেকে কার্ডিওথোরাসিক সার্জারিতে এমসিএইচ ডিগ্রি অর্জন করেন। ডা. ধোলে যুক্তরাজ্যের বিখ্যাত ‘রয়্যাল কলেজ অব সার্জনস’ (এমআরসিএস)-এর সদস্য।

বিশিষ্ট কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন ডা. অরুণাংশু ধোলে শনিবার দৈনিক খোলা কাগজকে বলেন, রোবটিক ও মিনিমালি ইনভেসিভ সার্জারিতে বুকের হাড় কাটার কোনো প্রয়োজন হয় না। এতে ইনফেকশনের ঝুঁকি কমে যায়। রোগী দ্রুত সুস্থ হয়ে কয়েকদিনের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তিনি বলেন, সঠিকভাবে রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসায় হৃদরোগীরা সহজেই বেঁচে যান। হৃদরোগীদের সঠিক চিকিৎসার কোনো বিকল্প নেই।

রোগীবান্ধব অন্যতম কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন ডা. অরুণাংশু ধোলের প্রধান চেম্বার ১২৭ ইএম বাইপাসের মুকুন্দপুর মণিপাল হসপিটালস। সোম থেকে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া তিনি সল্টলেক বাইপাসের বিধান নগর মণিপাল হসপিটালস এবং নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে (বারাসাত ও হাওড়া) চেম্বার করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close