শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, ৩ শিশুর মৃত্যু      বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      
বিনোদন
শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:০১ পিএম আপডেট: ৩০.০৮.২০২৬ ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। নাটকের শুটিং শেষে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেট কারকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে তিশাসহ গাড়িতে থাকা কেউ গুরুতর আহত হননি।

রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তাসনুভা তিশা।

অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে তিনি, তার ফটোগ্রাফার, সহকারীসহ টিমের সদস্যরা প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর পিকআপের চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিশা জানান, তাদের গাড়ির চালক মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নেন এবং কিছু দূর গিয়ে সেটিকে আটকাতে সক্ষম হন। তবে চালক পিকআপটি সড়কে রেখে চাবি নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদারকি শুরু করে।

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, “ধাক্কাটি বেশ ভয়াবহ ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি, তার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  তাসনুভা তিশা   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close